রূপকার স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী আজ।
‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

রূপকার স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী আজ।
‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
কাউকে অপমানিত করা কিংবা অবহেলায় দূরে ঠেলে দেওয়ার মধ্যে মানবতার সৌন্দর্য দীপ্তময় হয়ে ওঠে না। আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি আলোকিত মানবতার ফেরিওয়ালা হওয়াও অনেক গুরুত্বপূর্ণ।
আরাফাত রহমান কোকো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র রাজনীতিতে না এসেও ছায়ার মতো রাজনীতিকদের গুণাবলি অর্জন করেছিলেন। ন্যায়সংগত মানবিকতার উদাহরণ তিনি সৃষ্টি করে গেছেন, যা তাঁর আগে এ রকমভাবে কেউ করেননি। বরং শেখ হাসিনার নেতৃত্বে ২১ বছর পর নানা পদ্ধতি ব্যবহার করে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রতিহিংসা শুরু করে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন শুরু করে।
আরাফাত রহমান কোকো স্থানীয়ভাবে, সামাজিকভাবে বন্ধুসমাজে সব ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখে গেছেন।
মানব সম্প্রদায় আর মানবতা দুটি পৃথককৃত শব্দ, কিন্তু দুটি শব্দ একই সুতায় গাঁথা।
ফুলের বাগানে ফুল আপনার তরে ফোটে না, মানুষকেও ঠিক সে রকম হতে হয়।
সে একাকী বেঁচে থাকার মধ্যে তেমন কোনো প্রফুল্লতাময় স্বাদ পায় না, তৃপ্তি বোধ করে না।
মানবতা, মানবিকতা ও উদারতার কারণে মানুষ মরেও অমর থাকে। এই শ্রেষ্ঠত্ব কতজনেই বা অর্জন করতে পারেন? মরহুম আরাফাত রহমান কোকো অর্জন করে গেছেন। তিনি আমাদের জন্য উদাহরণ তৈরি করে গেছেন। তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন ও থাকবেন তাঁর কৃতির বৃত্তে। তাঁর এই কৃতির মামতাকে আমরা সাজিয়ে তুলব? সময় যেন এখনই এসেছে জেগে ওঠার। ‘তবে, তবে তা-ই হোক।’
লেখক : রাজনৈতিক বিশ্লেষক ও সাংস্কৃতিক কর্মী