1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অভিযানে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৯৪৫
শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অভিযানে জয়পুরহাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গত ১৬ জুলাই ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
সীমান্ত পিলার ২৭২/৬-এস হতে আনুমানিক ৩ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তমাবাদ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল নেশাজাতীয় কফ সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/