নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর ভাঙ্গাছিডা নামক স্থানে সদ্য নির্মিত কালভার্টের পাশে বিকল্প রাস্তার ব্যবস্থা ভালো না থাকায় চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
কালভার্টের পাশেই পর্যাপ্ত মাটি থাকা স্বত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার পাশের বিকল্প রাস্তার ব্যবস্থা ভালো করছেনা। অবিলম্বে উক্ত স্থানে মাটি ভরাট করে জনসাধারণের চলাচলে সু ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকার সচেতন মহল।
#এম এস