জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নওগাঁর মান্দা উপজেলার দঃনুরুল্যাবাদ গ্রামে শিপ্রা পোদ্দারের জমিতে ইরি বোরো জমিতে ধান চাষে বাধা দেবার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
৬ই ফেব্রুয়ারী রোজ সকালে এই ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষক প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।
সরেজমিনে জানা গেছে শিপ্রা পোদ্দারের সঙ্গে ননী গোপাল পোদ্দারের পুত্র প্রবোধ পোদ্দারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিবাদ চলছে। ভুক্তভোগী অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ এই জমি চাষাবাদ করে আসছি তারি পরিপেক্ষিতে প্রতিবছরের ন্যায় নুরুল্যাবাদ মৌজার ৩৩০১ধানী ৩৫৯০ধানী ও ৩২৭০ ও ৩৫৭৪ ধানী ৩৩৬৬ ধানী , আনুমানিক ২ একর জমি চাষের জন্য প্রস্তুত করছিলাম কিন্তু আমার প্রতিপক্ষ জমি চাষে বাধা দিয়েছে এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতির মধ্যে পড়েছি । আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই।”অন্যদিকে অভিযোগের প্রাপ্ত পক্ষ প্রবোধ পোদ্দার বলেন, “পৈত্রিক সূত্রে এই জমি আমাদের। তবে তারা জোরপূর্বক জমি দখল করেছে।
এ ব্যাপারে স্হানীয়দের সাথে কথা হলে তারা বলেন জমির কিছু অংশে ধান রোপন করা আছে আর কিছু অংশে ধান নেই কেনো রকম হয়ে পড়ে আছে জানিনা।
এ ব্যাপারে স্হানীয় ইউপি সদস্য আহসান হাবিব আছের বলেন, এই জমি নিয়ে প্রায় প্রায় দ্বন্দ লেগে থাকে এর একটা সমাধান দরকার।
স্হানীয় ১০ নং ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, জমি নিয়ে অনেক দিন যাবৎ নানা অভিযোগ শুনে আসছি। গত কয়েকদিন আগে অভিযোগের পরিপেক্ষিতে জমিতে সেনা বাহিনী পরিদর্শন করে এবং মৌখিক ভাবে আমার উপর দ্বায়িত্ব দিয়ে যায় যাতে জমি নিয়ে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তিনি আরো বলেন আমি উভয় পক্ষের লোকজনকে ডেকে সমাধানের চেষ্টা করছি।তবে আমার জানা মতে জমি নিয়ে আদালতে মামলা চলমান যার কারনে আমি স্হানীয় ভাবে মিমাংসা করতে পারি তবে উভয় পক্ষ তা মেনে নিতে সম্মতি জ্ঞ্যাপন করে নাই।