1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ঈশ্বরগঞ্জে কোন চাঁদাবাজি চলবে না -সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৪৯৫
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঈশ্বরগঞ্জের বাজারগুলোতে খাজনা আদায় নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এবার প্রকাশ্যে উঠে এসেছে। ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থে স্পষ্ট অবস্থান নিয়েছেন ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

তিনি জানিয়েছেন, প্রতিটি বাজারে খাজনার নির্ধারিত চার্ট প্রকাশ্যে টানাতে হবে। চার্ট টানানো ছাড়া কোনো ধরনের খাজনা আদায় করা যাবে না। বিশেষ করে প্রান্তিক কৃষকদের জন্য খাজনা সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণের দাবি তুলে তিনি বলেন, কৃষকের ঘাম ঝরানো ফসলের উপর অতিরিক্ত চাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এমপি স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন, যারা বাজার ইজারা নিয়েছেন তারা যদি নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত আদায় করেন, প্রমাণ পাওয়া মাত্র তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হবে। তিনি ব্যবসায়ীদেরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, নিয়ম না মানা পর্যন্ত খাজনা পরিশোধ থেকে বিরত থাকার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তার এই অবস্থানকে ঘিরে ঈশ্বরগঞ্জে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবসায়ী ও কৃষক বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অস্পষ্ট হারে খাজনা আদায় হওয়ায় ভোগান্তি বাড়ছিল। এখন প্রকাশ্য চার্ট ও নির্ধারিত হারের মাধ্যমে স্বচ্ছতা এলে বাজারে শৃঙ্খলা ফিরবে।

চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের এই বার্তা ঈশ্বরগঞ্জে এক ধরনের সতর্ক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। স্থানীয়রা বলছেন, নিয়ম মেনে স্বচ্ছ খাজনা আদায় নিশ্চিত হলে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/