1. admin@banglarrang.com : admin :
  2. gb_aureliamacias@falderewonek.site : alissabriscoe :
  3. gb_adrianneschulte8255@falderewonek.site : araregan931 :
  4. zo.lizezenusu0.3@gmail.com : Collect Your Digital Tokens cb033583.tw1.ru 531 :
  5. gb_imagayman3465@falderewonek.site : gabrielbent640 :
  6. gb_sharronmulvany@falderewonek.site : noeliabladin42 :
  7. gb_gradydriscoll@falderewonek.site : rafaelalipscombe :
  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগ

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩২
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তাঁর সঙ্গে থাকা দলটির অপর এক নেতা। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা। রাজনৈতিক খবর পড়ুন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তাঁরা একটি প্রাইভেট কারে করে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।

ময়েন বলেন, ‘অনেক চেষ্টার পর ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একদল লোক আমাদের গাড়িটির গতিরোধ করে এবং ভাঙচুর শুরু করে। তারা আমাদের মারধর করে এবং কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’ শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের দাবি, হামলাকারীরা তাঁদের মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে তাঁকে এবং গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কার্যক্রমের ছবি পাওয়ার পর হামলাকারীরা তাঁকে ধরে নিয়ে যায়।

ঘটনার পর প্রাণ বাঁচাতে গাড়ি ফেলে চলে আসেন জানিয়ে ময়েন বলেন, ‘বর্তমানে আমি মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছি। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দলীয়ভাবেও তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। একটি সূত্রে জেনেছি, আমাদের গাড়িটি সড়কের একপাশে পড়ে আছে, তবে এখনো আমরা সেখানে পৌঁছাতে পারিনি।’ এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম জানান, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনের মাধ্যমে তাঁরা মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জেনেছেন।

তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, ‘আমরা তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।’ তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘মনিরুল হক ফরাজির নিখোঁজ বা অপহরণের বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমেই শুনলাম। বিষয়টি খতিয়ে দেখছি।’

তথ্যসূত্র : আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/