1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মিল্কভিটা দুধের দাম না বাড়ালে সরবরাহ বন্ধের ঘোষণা

নুপুর কুমার রায়, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১১৪৬
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দেশের সর্ববৃহৎ সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ মিল্কভিটা খামারীদের উৎপাদিত দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধি না করলে পুরোপুরি দুধ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে সমবায়ীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহজাদপুর,বাঘাবাড়ি মিল্কভিটার প্রধান ফটকের সামনে মানবন্ধন থেকে এ ঘোষণা দেন প্রাথমিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।
মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মোঃ এনামুল হক নয়ন, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান আব্দুর রউফ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিস্টরা রয়ে গেছে মিল্কভিটায়। একারনেই নানা অযুহাতে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করলেও প্রাথমিক সমবায়ীদের দুধের দাম দিচ্ছে ৪৫-৫০ টাকা মাত্র। অথচ এই দুধই তারা বিক্রি করছে ১০০ টাকা লিটার। এদিকে ক্রমাগত ভাবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদনে খরচ বাড়ছে প্রতিনিয়ত। অপরদিকে প্রান্তিক খামারিদের দুধের দাম থেকে প্রতিলিটারে ৬০ পয়সা করে গবাদীপশুর জাত উন্নতকরন এবং চিকিৎসা বাবদ মিল্কভিটা কেটে রাখলেও সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। সেইসাথে মিল্কভিটার শেয়ার বাবদ প্রতিলিটারে ৪০ পয়সা করে রাখলেও সেইসবের কোট সার্টিফিকেট দিচ্ছে না কর্তৃপক্ষ। এর ফলে মিল্কভিটায় দুধ সরবরাহে আগ্রহ কমছে প্রন্তিক খামারিদের। সিরাজগঞ্জ-পাবানা মিল্কশেড এড়িয়ায় প্রতিদিন ২ থেকে আড়াই লাখ লিটার দুধ উৎপাদন হলেও মিল্কভিটায় দুধ সরবরাহ হচ্ছে মাত্র ২০ হাজার লিটার। এর ফলে মিল্কভিটা আজ ধ্বংসের মুখোমুখি হয়েছে।
এসময় বক্তার ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, প্রতি লিটার দুধে ১০ টাকা বৃদ্ধি না করা হলে মিল্কভিটায় পুরোপুরি দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
মানবন্ধন শেষে বাঘাবাড়ি বড়াল সেতুর উত্তর পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল করে প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/