মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রিজিয়া সুলতানা, অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং মোঃ কলেজ ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মুঈন উদ্দিন উপাধ্যক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ।
সভাপতিত্ব করেন প্রফেসর ড.আসাদুজ্জামান আকন্দ, আহ্বায়ক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন পরিষদ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ। আলোচনা সভায় বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।