1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মেয়েদের কোপা আমেরিকায় আবারও চ্যাম্পিয়ন ব্রাজিল

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩২১
রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে গতকাল (শনিবার) মধ্যরাতে ফাইনালের মহারণে নেমেছিল ব্রাজিল-কলম্বিয়া।

নির্ধারিত সময়ে ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট পর ৪-৪ সমতায় ছিল লড়াই। নারী কোপা আমেরিকার রুদ্ধশ্বাস এই ফাইনালের ফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। যেখানে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো কোপার শিরোপা জিতল ব্রাজিলের মেয়েরা। এরই সঙ্গে ছেলেদের পর এবার মেয়েদের এই মহাদেশীয় মঞ্চেও স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার।

ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। নির্ধারিত ৯০ মিনিটে প্রতিবারই লিড নিয়েছে কলম্বিয়া। এরপর পাল্টা লড়াইয়ে ম্যাচে ফেরে সেলেসাওরা। অতিরিক্ত সময়ের খেলায় ব্রাজিল এগিয়ে গেলেও ছাড় দেয়নি কলম্বিয়ান মেয়েরা। ৪-৪ সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/