1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার ও জড়িতদের গ্রেফতার

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৫৬১
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

গত ১৮/০২/২০২৬ খ্রি. তারিখ অনুমান ১৭.০০ ঘটিকায় আনন্দ মোহন কলেজ এর রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৬) এবং তার রুমমেট মন্জুরুল আহসান রিয়াদ (২৩) ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে যান। সেখানে কতিপয় কিশোর গ্যাং সদস্যদের কবলে পড়েন। এ সময় মন্জুরুল আহসান রিয়াদ পালিয়ে আসতে সক্ষম হলেও নুরুল্লাহ শাওন নিখোঁজ হন।

উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে ময়মনসিংহ জেলা পুলিশ এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ ব্রহ্মপুত্র নদ ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ভিকটিমের মা নাহিদা আক্তার ওরফে সাহিদা বেগম ০৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মা”মলা দায়ের করেন। তৎপ্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানা মামলা নং-৩৮, তারিখ-১৯/০২/২০২৬ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৬৪/৩৪ পেনাল কোড-১৮৬০ মোতাবেক রুজু হয়।

পরবর্তীতে গত ২০/০২/২০২৬ খ্রি. তারিখ অনুমান ২১.৩০ ঘটিকায় ব্রহ্মপুত্র নদ হতে ভিকটিম নুরুল্লাহ শাওনের লাশ উদ্ধার করা হয় এবং সুরতহাল প্রস্তুতপূর্বক পোস্ট মর্টেম এক্সামিনেশন এর জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

উক্ত ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুন এর সরসসরি তত্ত্বাবধানে আ সা মি গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে ঘটনার উদ্ঘাটনের নির্দেশনা প্রদান করেন।
তৎপ্রেক্ষিতে ডিবি ও কোতোয়ালী মডেল থানার একাধিক চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতারের নিমিত্তে ময়মনসিংহজেলা সহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে।
এর ধারাবাহিকতায় ডিবি কর্তৃক
২১/০২/২০২৬ খ্রি. তারিখ অনুমান ১৭.০০ ঘটিকায় নেত্রকোনা জেলার সদর থানাধীন সাতপাই এলাকা হতে দেবরাজ বিন (১৪) কে গ্রেফতার করা হয়।
একই তারিখে অনুমান ১৭.১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন ভারতী এলাকা হতে হৃদয় বিন (১৫) কে গ্রেফতার করা হয়।

পাশাপাশি কোতোয়ালী মডেল থানার একাধিক টিমের অভিযানে এজাহারনামীয় আরো তিনজন অভিযুক্ত রাজ বিন (১৩), বিশাল বিন (১৫) এবং বিপুল বিন (১৬) কোতোয়ালীর বিভিন্ন এলাকা হতে গ্রেফতার হয়।

এ পর্যন্ত এজাহারনামীয় সাতজনের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফ ” তারকৃতদের পরিচয়:
১। বিশাল বিন (১৪), পিতা-রাম বালক বিন
২। রাজ বিন (১৩), পিতা-নারায়ন বিন
৩। বিশাল বিন (১৫), পিতা-মুন্না বিন
৪। দেবরাজ বিন (১৪), পিতা-জগদীশ বিন
৫। হৃদয় বিন (১৫), পিতা-জিতেন বিন
৬। বিপুল বিন (১৬), পিতা-মুন্না বিন
সকলের ঠিকানা: চর জেলখানা (বিনপাড়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

গ্রেফ ” তারকৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/