1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফরিদপুর স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ স্ত্রীর

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৪৮৫
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানীকর মিথ্যা অপপ্রচার করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পৌর এলাকার মিঠাপুর কলেজ রোডের নিজ বাসভবনে প্রতিবাদ জানিয়ে এ সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী মাকসুদা সুলতানা পপি।
এক লিখিত বক্তব্যে মাকসুদা সুলতানা পপি বলেন, সম্প্রতি কিছু অসাধু চক্র একটি ভুয়া ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে আমার স্বামীর বিরুদ্ধে কাল্পনিক, বানোয়াট এবং ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালিয়েছে। যার সাথে বাস্তবের কোন মিল নেই।
স্বামীর বিরুদ্ধে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাকসুদা সুলতানা পপি বলেন, একটি মহল তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এসব মিথ্যাচার করছে। তারা আমাদের সামাজিক ও রাজনৈতিক মান-মর্যাদা ক্ষুন্ন করার জন্য এধরণের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু তাদের এই হীন প্রচেষ্টা কখনোই সফল হবে না বলে মনে করেন তিনি।
স্বামীর প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মাকসুদা সুলতানা পপি বলেন, আমার স্বামী আলী আকসাদ ঝন্টু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ন্যায়নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। আলফাডাঙ্গা পৌরসভার মেয়র হিসেবে তিনি সব সময় জনকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। কোন ধরণের দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনদিন তার কোনো সম্পৃক্ততা ছিল না।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাকসুদা সুলতানা পপি বলেন, মিথ্যা এই অপপ্রচারের প্রতিকার চেয়ে গত ২৪ আগস্ট আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। এসময় মিথ্যা অপপ্রচারকারী ফেসবুক আইডির মালিককে সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মাকসুদা সুলতানা পপি আলফাডাঙ্গার সাধারণ জনগণের প্রতি আহ্বান রেখে বলেন, আপনারা এসব মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। আমার স্বামীর প্রতি আপনাদের আস্থা ও ভালোবাসা আমাদের পথ চলার প্রেরণা। পরিশেষে এই কঠিন সময়ে সত্য তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম জানান, আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/