1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহে যানজট নিরসনে আবু নাসের জহিরের প্রশংসনীয় ভূমিকা

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৪৯৮
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহ শহরে যানজট যেন নিত্যদিনের অভিশাপ। অফিস সময়ে প্রধান সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় সাধারণ মানুষকে। শিক্ষার্থীদের দেরি করে পৌঁছাতে হয় বিদ্যালয়ে, কর্মজীবীরা হারান মূল্যবান সময়, ব্যবসায়ীদেরও ক্ষতি গুনতে হয়। শহরের বাতিরকল মোড়, গাঙ্গিনারপাড়, শম্ভুগঞ্জ ব্রিজ এলাকা থেকে শুরু করে নগরীর প্রবেশ ও বের হওয়ার প্রায় প্রতিটি পয়েন্টেই যানজট এখন নিত্যদিনের দৃশ্য।

এই দুরবস্থার মাঝেই আশার আলো হয়ে মাঠে নেমেছেন জেলা ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ জহির। প্রতিদিন সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করে যানজট নিরসনে কাজ করছেন। কোথাও নিজ হাতে গাড়ি থামাচ্ছেন, কোথাও পথচারীদের নিরাপদ পারাপারে সহায়তা করছেন। তার উপস্থিতি ও তাৎক্ষণিক সিদ্ধান্তে অনেক সময় বড় ধরনের যানজট দ্রুত নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা বলছেন, টিআই জহির একজন সৎ, দক্ষ ও চৌকস পুলিশ অফিসার। তার এমন ভূমিকায় প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র। ব্যক্তি জীবনেও তিনি একজন নিরহঙ্কারী মানুষ, যিনি দায়িত্বকে বোঝা নয়, বরং সেবার সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। তার এই প্রচেষ্টায় ইতিমধ্যে শহরবাসীর মধ্যে আস্থা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, একজন কর্মকর্তার একক উদ্যোগ দিয়ে নগরীর যানজট পুরোপুরি সমাধান সম্ভব নয়।

শহরের সড়ক অবকাঠামো অপর্যাপ্ত, ফুটপাতে দখলদারিত্ব রয়েছে, হাট-বাজার ও গণপরিবহনের অনিয়মতাও মারাত্মক। ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্যকে সমানভাবে দায়িত্বশীল হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/