1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফেভারিটের মতোই ভারতের শুরু

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৯৫৩
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বোলারদের দুর্দান্ত দুর্দান্ত নৈপুণ্যে রেকর্ড জয় দিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ১৭তম আসর শুরু করল ভারত। বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৯৩ বল হাতে রেখে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল ভারত। এক্ষেত্রে নিজেদের ও আফগানিস্তানের রেকর্ড ভেঙ্গেছে ভারত। ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে এবং ২০২২ সালে শ্রীলংকার বিপক্ষে সমান ৫৯ বল বাকী রেখে জয় পেয়েছিল ভারত ও আফগানিস্তান।

এছাড়া আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ৫৮ রানের টার্গেট ৪ দশমিক ৩ ওভারে স্পর্শ করে নিজেদের টি-টোয়েন্টিতে দ্রুততম জয়ের নয়া রেকর্ড গড়েছে ভারত।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ২২ বলে ২৬ রান তোলেন আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ১৭ বলে ২২ রান করা শারাফুকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার জসপ্রিত বুমরাহ।

এরপর ভারতের স্পিনার কুলদীপ যাদব ও মিডিয়াম পেসার শিবম দুবের তোপে পড়ে ১৩ দশমিক ১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দলের এটিই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড হংকংয়ের। ২০২২ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ১০ দশমিক ৪ ওভারে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোন দলের এটিই সর্বনিম্ন রান।
দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ওয়াসিম। দলের বাকী নয়জন ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

ভারতের হয়ে কুলদীপ ৭ রানে ৪ উইকেট শিকার করেন। যার মধ্যে ছিল ইনিংসের নবম ওভারে ৩ রানে ৩ উইকেট। ৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন দুবে।

জবাবে ২৩ বলে ৪৮ রান তোলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। জুটিতে ২টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে ৩০ রান করে ফেরেন অভিষেক। এরপর বাকী ১০ রান তুলে ভারতের জয় নিশ্চিত করেন গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

গিল ৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২০ এবং সূর্য ৭ রানে অপরাজিত থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/