1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

যথাযথ মর্যাদায় মুকসুদপুরে মহান বিজয় দিবস উদযাপন

আরিফ শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৬৯৩
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের সূচনা হয় মুকসুদপুর থানা ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালেই উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুকসুদপুর থানা, বীর মুক্তিযোদ্ধা, মুকসুদপুর পৌরসভা, উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মুকসুদপুর থানার এসআই আব্দুল হাকিমের নেতৃত্বে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/