1. admin@banglarrang.com : admin :
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সোনার দাম একলাফে ভরিতে বাড়ল কত

বাংলার রঙ ডেস্ক / ২৭
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দেশের বাজারে চার দিন আগে সোনার দাম কমানোর পর আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা করা হয়েছে। এর আগে ৫ অক্টোবর সোমবার সোনার দাম সবশেষ কমিয়েছিল বাজুস। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সোনার বাড়ানো হলেও রুপার দাম পরিবর্তন করেনি বাজুস। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটে প্রতি ভরির দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৩ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/