1. admin@banglarrang.com : admin :
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসি বুলিং থেকে অস্কার জয়, ৮০০ কোটির মালিক কেট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসি

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১৭
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শেষ সময়টা এসেই গেল। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে শেষবারের মতো জাতীয় দলের অনুশীলনে নামলেন লিওনেল মেসি। বুধবার বাংলাদেশ সময় ভোরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে শেষ অনুশীলন করেছে আর্জেন্টিনা। আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসি শেষ ম্যাচের জন্য যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছেছেন দুই দিন আগে। ছিলেন নিজের শহর রোজারিওতে। এরপর গতকাল বুয়েনস এইরেসে ফিরে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফূটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন মাঠে।

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার জন্য বুয়েনস এইরেসে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার জন্য বুয়েনস এইরেসে লিওনেল মেসিএক্স/এএফএ সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির জাতীয় দলে যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে লেখা হয়েছে ‘সিনিয়র টিমে স্বাগত, অধিনায়ক’। সঙ্গে লেখা হয় ‘ভরপুর রোমাঞ্চ’।

পোস্টটি প্রকাশের পরপরই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মেসির বল পায়ে অনুশীলনের ছবিও প্রকাশ করে এএফএ। এবারের ফিফা উইন্ডোয় প্রথমে বলিভিয়ার বিপক্ষে, এরপর বুরকিনা ফাসোর বিপক্ষে মেসিকে ছাড়াই খেলেছে আর্জেন্টিনা। বেনিন ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর আবার জাতীয় দলে ফিরছেন মেসি, আর এই ফেরা শেষবারের জন্য। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়, বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে তুলতে একটি বিশেষ জার্সি তৈরি করা হয়েছে। আকাশি-সাদা জার্সির মাঝখানে জাতীয় পতাকার সূর্যের প্রতীক, আর মেসির নাম ও নম্বর লেখা সোনালি রঙে। ম্যাচ শেষে জার্সিটি তাঁর ব্যক্তিগত জাদুঘরে রাখার কথা রয়েছে। বেনিন ম্যাচের আগে মেসি ও কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরপরই অপেক্ষা সেই মুহূর্তের—আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো মাঠে দেখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/