1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৬৫
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

এশিয়ান গেমস ও নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টুর্নামেন্টই হবে টি–টুয়েন্টি সংস্করণের। অধিনায়ক নিগার সুলতানার দল থেকে বাদ পড়েছেন তাজ নেহার। সর্বশেষ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিজের একমাত্র ম্যাচে ১২ বলে করেছিলেন ১ রান। তাজ নেহারের জায়গায় সুযোগ পেয়েছেন শারমিন সুলতানা। ১৬টি ওয়ানডে খেলার পর গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছে তাঁর। এই সংস্করণে এটিই শারমিনের একমাত্র ম্যাচ।

২৮ আগস্ট হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি-টুয়েন্টি এশিয়া কাপ। ৩১ আগস্ট ইন্দোনেশিয়া, ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের তিন ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়।

গ্রুপ পর্বের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। এশিয়া কাপের পর এশিয়ান গেমস, আট দলের যে প্রতিযোগিতা শুরুই হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে। জাপানের আইচি নাগোয়ায় ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এই ম্যাচ জিতলে ভারত অথবা জাপানের বিপক্ষে সেমিফাইনাল।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের বাংলাদেশ দল

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/