1. admin@banglarrang.com : admin :
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

প্রধান উপদেষ্টা সচিবালয়ে, নিরাপত্তা জোরদার

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩৪৭
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দ্বিতীয়বারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে তিনি ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ের প্রবেশ করেন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সকাল সাড়ে ১০টায় দিকে সচিবালয়ে নতুন নির্মিত এক নম্বর ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্য উপদেষ্টারা উপস্থিত রয়েছেন।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এছাড়া সচিবালয়ের ভেতরে ও বাইরে বিজিবি, র্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর দেখা গেছে। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ে প্রবেশের স্টিকার ছাড়া কোনো গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সচিবালয় কাভার করা সাংবাদিকদেরও বেলা ১১টা পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সকাল থেকেই এক নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্যদের এ ভবনের আশেপাশে যেতে দেওয়া হচ্ছে না। ভবনটি ঘিরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নতুন নির্মিত এক নম্বর ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/