ময়মনসিংহ পুলিশ সুপার এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন বৈলাজান এলাকা হইতে ২৫ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ ১৪.৩০ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ১,০০,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শামীম খন্দকার (৪২), পিতা-মৃত হেলাল খন্দকার, মাতা-মোছাঃ লাইলী বেগম, সাং-বৈলাজান, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
আসামী ১। মোঃ শামীম খন্দকার (৪২) এর বসত বাড়ীতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে একই এলাকা হইতে ২৫ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ ১৫.০০ ঘটিকায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ১,৫০,০০০/-টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ২। মোঃ রবিন খন্দকার (২৫), পিতা-মৃত সুরুজ আলী শাহ ফকির, মাতা-মোছাঃ রেহেনা বেগম, সাং-বৈলাজান, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, ধৃত আসামী ১। মোঃ শামীম খন্দকার (৪২) এর বিরুদ্ধে ৬ টি মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।