1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে ভারত

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১০৯
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই লড়াইয়ে পাকিস্তানের হারই বাংলাদেশের সেমিফাইনালের টিকিট কেটে দিয়েছে।

পাকিস্তানকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বিশালের গোলে এগিয়ে যায় তারা। সেই গোল নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে। এর ফলে ভারতও সেমিফাইনাল নিশ্চিত করেছে। এনিয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় নিল পাকিস্তান।

এর আগে তাদের ২–০ গোলে হারায় বাংলাদেশ। দুটো গোলই করেন রোনান সুলিভান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। অপর গ্রুপে সেমিফাইনালে উঠেছে নেপালও। ১ এপ্রিল হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/