1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ১৬০
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ঈদের চতুর্থ দিনেও পটুয়াখালীর পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। আজ মঙ্গলবার ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং অধিকাংশ সরকারি দপ্তর খুললেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে সৈকতের বিভিন্ন পয়েন্টে। আজ সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এ ছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকিপল্লি, ঝাউবাগান, গঙ্গামতিসহ সকল দশর্নীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা।

পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তাঁরা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন বেশির ভাগ পর্যটক। অনেক পর্যটক বালু খেলায় মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের আগমনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে কর্মচাঞ্চল্য। বুকিং রয়েছে শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। যশোর থেকে আসা শিক্ষক দম্পতি নাবিল ও ইরা বলেন, ‘বাচ্চাদের স্কুল বন্ধ রয়েছে। তারা বায়না ধরেছে কুয়াকাটা ঘুরতে আসবে। গতকাল বিকেলে এখানে এসেছি। সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি। বাচ্চারা অনেক আনন্দ করছে।’

ঢাকা থেকে আসা পর্যটক সোলায়মান বলেন, ‘দুই দিন ধরে এখানে রয়েছি। সুন্দরবন, লাল কাঁকড়া, গঙ্গামতি ও লেবুর চর ঘুরে দেখেছি।’ কুয়াকাটা পায়রা রেস্টুরেন্ট অ্যান্ড মিনি চায়নিজের স্বত্বাধিকারী রেজাউল করিম বলেন, ‘অনেক পর্যটকের আনাগোনায় বেচাবিক্রি মাশাল্লাহ ভালো। আশা করছি, ২৮ তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।’

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘ঈদ উপলক্ষে আমাদের হোটেল-মোটেলগুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। আশা করছি, ২৮ তারিখ পর্যন্ত পর্যটক থাকবে।’ কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সার্বক্ষণিক টহল দিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/