ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় রোকনুজ্জামান সরকার রোকন- ভাই কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহিনুর ইসলাম সাগর।
শাহিনুর ইসলাম সাগর, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, এক শুভেচ্ছা বার্তায় বলেন যে রোকনুজ্জামান সরকার রোকন ভাইয়ের নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রশাসক নগরবাসীর প্রত্যাশা পূরণে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।
তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবা নিশ্চিত করতে রোকনুজ্জামান সরকার রোকন ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।
প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহল থেকে রোকনুজ্জামান সরকার রোকনকে ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।