1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ১৯৯
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার (এসপি) জেলার সাংবাদিকদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভা করেছেন।

শনিবার (১৪ মার্চ) জেলা পুলিশের সম্মেলন কক্ষে (হল রুম) এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার কর্মরত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে শহর ও গ্রামের মাদক সিন্ডিকেট নির্মূল, অবৈধ জুয়ার আসর বন্ধ, অসহনীয় যানজট নিরসন এবং ক্রমবর্ধমান কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান গণমাধ্যমকর্মীরা। বিশেষ করে ঈদের আগে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানানো হয়। চরপাড়া মোড়, গাঙ্গিনাপাড়,ব্রিজ মোড় সহ বিভিন্ন এলাকার যানযটের চিত্র তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা।

সাংবাদিকদের বক্তব্যে উঠে আসা সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান । তিনি বলেন, “পুলিশ এবং সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সহজ হবে। ময়মনসিংহে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

পুলিশ সুপার কামরুল হাসান তার বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশের কাজে সহায়তা করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সব ধরনের তথ্যগত ও নিরাপত্তা সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/