1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩৪০
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। ১৫ দিন আগে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে লেবাননেও ইসরায়েলি আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বিনত জবেইল জেলার বুর্জ কালাউইয়াহ গ্রামে এই হামলাটি ঘটে। এতে কর্তব্যরত চিকিৎসক, প্যারামেডিক এবং নার্সরা প্রাণ হারান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যেভাবে পরিকল্পিতভাবে হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু বানিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছিল, লেবাননের এই হত্যাকাণ্ড সেই একই ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে— যা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন প্যারামেডিক নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী উদ্ধারকাজ চলাকালীন বারবার অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আঞ্চলিক যুদ্ধের ভয়াবহতা বিজ্ঞাপন গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে কেবল লেবাননেই ৭৭৩ জন নিহত হয়েছেন। বৈরুত থেকে আল-জাজিরার প্রতিনিধি হেইডি পেট জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং উদ্ধারকাজ চলছে। বৈরুতসহ পুরো দেশজুড়ে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/