1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ঢাকায় প্রথম বিভাগ হকি লিগের উদ্বোধন

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ২৯
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অবশেষে তিন বছর পর আলোর মুখ দেখল প্রথম বিভাগ হকি লিগ। সবশেষ ২০২২ সালে মাঠে গড়িয়েছিল লিগ। তিন মৌসুমের বিরতির পর আজ থেকে শুরু হয়েছে হকি খেলোয়াড়দের কাঙ্ক্ষিত এই প্রতিযোগিতা। পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার প্রথম বিভাগ লিগের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

এসময় বিমান বাহিনী প্রধান ঘরোয়া লিগ ধারাবাহিক ভাবে আয়োজনের জন্য আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সঙ্গে তিনি হকি ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানসমূহকে হকির ঘরোয়া লিগ চলমান রাখার জন্য এগিয়ে আসতে আহবান জানান।

এছাড়া বিমান বাহিনী প্রধান খেলোয়াড়দের ফেয়ার-প্লে ও শৃংখলা বজায় রেখে খেলার জন্য নির্দেশনা প্রদান করেন এবং খেলার উদ্বোধন ঘোষণা করেন। এবারের লিগে ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পি ডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুন সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স, রায়ের বাজার এসসি এবং ঢাকা ইয়াং স্টার ক্লাবসহ মোট ১১টি ক্লাব অংশগ্রহন করছে।

দীর্ঘদিন পর ঘরোয়া লিগ মাঠে ফেরায় খেলোয়াড় ও হকি প্রেমীরা উচ্ছসিত। উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাহফের কর্মকর্তাগণ, ক্লাবসমূহের কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/