মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেলের এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়৷ যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে৷ সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ধর্মকে পুঁজি করে রাজনীতি করার কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না৷ আমরা কাজ করে বেহেশতে যাব৷ ধর্মকে ব্যবহার করা যায় না। দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না৷ আমরা কাজ করতে এসেছি। কাজ করে যাব৷
জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্ট্যাটাস বিএনপি মহাসচিব বলেন, তারা মা-বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসবে ভুলবেন না৷ আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না৷ সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে৷ না হলে বেহেশতে যাওয়া যাবে না৷ সৎ ও ভালোভাবে খাল খননের কথাও বলেন তিনি।