1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল পাকিস্তানের সংগঠন

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ২৩৪
সোমবার, ২৩ মার্চ, ২০২৬

দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আকর্ষণীয় করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশাল পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভেন্যুর সংখ্যা তো কমে গেছেই। এবার বিদেশি ক্রিকেটারদের খেলা শঙ্কার মধ্যে পড়ে গেছে। এবারের পিএসএলে দল সংখ্যা বেড়ে হয়েছে আট।

পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হওয়ার সংখ্যা ছিল ছয় ভেন্যুতে। ছয় বাংলাদেশি নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেনের পাশাপাশি ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো তারকাদেরও দলে ভিড়িয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভেন্যুর সংখ্যা ছয় থেকে কমে দুইয়ে এসে দাঁড়িয়েছে।

এবার বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার চাপ দেওয়া হয়েছে পাকিস্তানের এক সশস্ত্র সংগঠনের পক্ষ থেকে। বিদেশি ক্রিকেটারদের পিএসএল না খেলতে হুমকি দিয়েছে জামাত-উল-আহরার নামে এক সশস্ত্র সংগঠন। তারা ক্রিকেটের বিরোধিতা করছে না ঠিকই। কিন্তু পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন অযৌক্তিক মনে হচ্ছে তাদের কাছে।

‘দ্য সানডে গার্ডিয়ান’কে জামাত-উল-আহরার সংগঠনের এক কমান্ডার বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলিকে পরামর্শ দিতে চাই যেন তারা তাদের ক্রিকেটারদের পাকিস্তানে না পাঠায়। তাদের যদি কিছু হয়, সেটার দায়ভার আমরা নেব না। এরই মধ্যে সতর্কবার্তা পাঠিয়েছি।’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দুশ্চিন্তা করতে নিষেধ করল পাকিস্তানঅস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দুশ্চিন্তা করতে নিষেধ করল পাকিস্তান ক্রিকেটাররা যদি সতর্কবার্তা উপেক্ষা করেন, তাহলে কী হবে—এই প্রশ্ন করা হয়েছে জামাত-উল-আহরার সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক কমান্ডারকে। সেই ব্যাখ্যায় তিনি বলেন, ‘সামর্থ্যের মধ্যে যা আছে, সেটাই করব। পিএসএল যেন না হয় ও ক্রিকেটাররা যাতে মাঠে নামতে না পারে, সেই চেষ্টা করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/