1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন তানিয়া বৃষ্টি

বাংলার রঙ ডেস্ক / ১৬৩
সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সেখানে সফল অস্ত্রোপচার শেষে ২০ ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি। এরপর ৪ মার্চ রাতে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিবরণ দিয়ে অভিনেত্রী জানান, অনেকটা ভালো আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বাসাতেই বিশ্রামে আছেন।

গতকাল রোববার নিজের ফেসবুকে আরেকটি পোস্ট করেন তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৬টার দিকে তিনি লেখেন, ‘অপারেশন‍+ লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।’ অভিনেত্রীর এমন পোস্টের পর থেকে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর পোস্টের মাধ্যমে জানা যায়, চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তানিয়া বৃষ্টি। ফেসবুকে চয়নিকা চৌধুরী লেখেন, ‘কখন যে কার জীবনে কী ঘটে যায়, কেউ বলতে পারে না। চেন্নাইতে আছি অথচ আমার একজন পছন্দের মানুষ, অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টির সঙ্গে দেখা হবে না? এটা কেমন কথা? আমিও দৌড়ের ওপর আছি। তানিয়া বৃষ্টি এম জি এম হাসপাতালের আইসিইউতে ছিল তারপর কাল (শনিবার) কেবিনে দিয়েছে। সেই ৯ তারিখ থেকে ২২ মার্চ। আজ রিলিজ হলো (রোববার)। আবার ১১ দিন পর আসতে হবে।’

তিনি আরও লেখেন, ‘তানিয়া বৃষ্টির সঙ্গে দেখা হলো। আধা ঘণ্টা ছিলাম। কথা হলো, ওকে দেখলাম, এত মায়া লাগছিল। চোখেমুখে, হাসিতে মায়া। অনেক নরম হয়ে গিয়েছে। কিন্তু সুন্দর লাগছিল। তানিয়ার সঙ্গে আছে ওর বোন। বিদেশের বাড়িতে দুজন! তানিয়ার জন্য প্রার্থনা আর শুভ কামনা। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। অনেক প্রার্থনা মন থেকে তোমার জন্য। নিজের যত্ন নিও প্লিজ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/