1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফরিদপুরে ‘মাদার অফ জুলাই’ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৩৭৯
শনিবার, ২ আগস্ট, ২০২৫

ফরিদপুরে ‘মাদার অফ জুলাই’ দিবস উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম।

আলোচনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মেহেরুন নিশা স্বপ্না, শহীদ জান শরিক মিঠুর মা হানুফা আলম, শহীদ সিরাজুল বেপারীর মা ও স্ত্রী, শহীদ শামসু মোল্লার স্ত্রী মেঘলা বেগম, আহত যোদ্ধা সজীব ইসলামের মাতা, জুলাই যোদ্ধা জাকিয়া ফারজানা, কাজী জেবা তাহসিন, আরএম হৃদয়, সোহেল রানা, কাজী রিয়াজ, সাব্বির হোসেন খান, রাফিউল ইসলাম সিয়াম ও জান্নাতি খানম প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন হয়নি। তারা অভিযোগ করেন, বিচার না পাওয়ার পাশাপাশি বরং নানা হয়রানির শিকার হতে হচ্ছে পরিবারগুলোকে। বক্তারা প্রশ্ন তোলেন, “আমরা কেন অবহেলিত থাকবো?” তারা তাদের পরিবারের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

বক্তারা আরও বলেন, তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছিল, অনেকে এখনও গুলিবিদ্ধ অবস্থায় পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন। তারা অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জুলাই গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/