1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ইসলামী আন্দোলন মুকসুদপুর উপজেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত

মো : আরিফ শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৩৮৪
শনিবার, ২ আগস্ট, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার এক গুরুত্বপূর্ণ সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভাটি স্থানীয় রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করার লক্ষ্যে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক – ইসলামী আইনজীবী পরিষদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশে বিদ্যমান নৈতিক অবক্ষয় ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীকে সচেতন ও সংগঠিত হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর উপজেলা শাখা, মাওলানা জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক – উপজেলা শাখা, মোল্লা ইব্রাহিম, সাধারণ সম্পাদক – বাংলাদেশ যুব অধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা।

সঞ্চালনায় ছিলেন হাফেজ মাহাদী হাসান, সভাপতি – ইসলামী যুব আন্দোলন, মুকসুদপুর উপজেলা শাখা।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সংগঠনের করণীয় ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।
নেতৃবৃন্দ দেশব্যাপী চলমান অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং নৈতিক ও আদর্শিক আন্দোলনের মাধ্যমে সমাজে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্য শেষে দোয়ার মাধ্যমে সমন্বয় মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/