1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আবু ওহাব আকন্দকে বিজয়ী করার লক্ষ্যে ৩ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৬৯২
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে বিজয়ী করার লক্ষ্যে আজ শুক্রবার ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে ৩ নং ওয়ার্ডে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বৈঠকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানামুখী সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে বিএনপি জনগণের পাশে থাকবে এবং নির্বাচিত হলে এলাকায় বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, তরুণদের ভবিষ্যৎ এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারাও নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরেন এবং পরিবর্তনের আশায় ধানের শীষের প্রতি সমর্থন ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/