1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহের গৌরিপুরে ডাব পাড়তে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ / ৩৩৩
রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে ডাব পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হিরা মিয়া (৫০) নামের এক ডাব ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ডাব ব্যবসায়ী উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ডাউকি গ্রামের মৃত একরামুল হাসানের ছেলে।

তিনি আশেপাশের অঞ্চল থেকে ডাব ক্রয় করে বিক্রি করেন। রবিবার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামের এক ব্যক্তির গাছ থেকে ডাব ক্রয় করেন হিরা মিয়া। পরে নিজেই ডাব পাড়তে গাছের ওপরে উঠেন। এ সময় গাছের ডালের সাথে জড়িয়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছের ওপরেই মারা যান

খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে গাছের ওপর থেকে হিরার মরদেহ নামিয়ে আনে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/