1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে জুলাই শহীদদের শ্রদ্ধাঞ্জলী

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৫২৮
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া বিপ্লবী ছাত্র সংগঠন, ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের অন্যতম অংশীজন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সর্বহারা শ্রেণীর মুক্তির সংগ্রামের সারথী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর পক্ষ থেকে ময়মনসিংহে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা ও শহীদদের প্রতি লাল সালাম প্রদর্শন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট ) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহ টাউন হল শহীদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ জেলা ফোরামের সমন্বয়ক কমরেড আমিনুল ইসলাম রিংকু, বাসদ মহানগর শাখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতৃবৃন্দ, সাংবাদিক সজীব রাজভর বিপিন প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর বর্ষপূর্তিতে বর্তমান বাস্তবতা নিয়ে হতাশা ব্যক্ত করেন ছাত্র ফ্রন্টের সভাপতি ও অভ্যুত্থানের সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকীব। তিনি বলেন অভ্যুত্থান বছর পেরুলেও আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান হয়নি, আহতদের সুচিকিৎসা নিশ্চিৎ করা হয়নি, গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ ব্যহত করা হচ্ছে যা অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক।
বর্ষপূর্তিতে অশুভ শক্তি মোকাবেলা ও গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/