1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহ হেলথ কেয়ার হাসপাতাল বন্ধ ঘোষনা, মালিকসহ তিনজন আটক

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৫১৪
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ আব্দুল্লাহ আল মামুন হেলথ কেয়ার প্রা: হাসপাতালের মালিকসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করেছেন । জিজ্ঞাসাবাদে অপরাধ প্রমানিত হলে আইনীব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

ঘটনায় জানা যায় ডিবিতে কর্মরত এসআই লুৎফর এর স্ত্রীর ডেলিভারী হবার কথা – হাসপাতালের মালিক সুচিকিৎসা না দিয়েই কাউন্টারে টাকা জমা দিতে বলেন । রোগীর অবস্থা খারাপ দেখে এসআই লুৎফর তার স্ত্রীকে হাসপাতালে নিতে চাইলে হাসপাতাল মালিক লিফট বন্ধ করে দেন । কোন উপায় না দেখে সিঁড়ি দিয়ে নামাতে গেলে রোগী সিঁড়ি থেকে পড়ে গিয়ে তারপেটের বাচ্চা মারা যায় এবং তার শারীরিক ক্ষতি হয়। এতে তার শরীরে ৯ ব্যাগ রক্ত দিতে হয়েছে।

এই সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকগন তথ্য জানতে চাইতে গেলে মালিকপক্ষ তাদের চাঁদাবাজ বলে আখ্যায়িত করে । এরপর গণমাধ্যমে সংবাদ প্রচার হলে সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম খান ৭ আগস্ট বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি হাসপাতাল বন্ধ ঘোষনা করেন ।

হাসপাতালটি ২০২২/২৩ অর্থ বছরের পর তার কোন লাইসেন্স নেই বলে স্বারক নং -৩৪০৩ এ জানা যায় । এই বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/