1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ব্রাহ্মণপাড়ায় এক মাতালের কারাদন্ড

মো : জুয়েল মিয়া, বিশেষ প্রতিনিধি / ৩৬০
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি করার অপরাধে বিল্লাল হোসেন(৪০) নামে এক মাতালকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (৭ আগষ্ট) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা এ কারাদন্ড দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার
শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় ২০৫৯ নং পিলারের পাশে বাহাদুরের বাড়ির পাশে মৃত রহমত আলীর ছেলে বিল্লাল হোসেন মাদক খেয়ে নেশাগ্রস্থ হয়ে মাতলামি করে এবং আশেপাশের জনসাধারণের শান্তি বিনষ্ট করে।

এসময়  উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলে, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা উপস্থিত হয়ে মাতাল বিল্লাল হোসেনকে ১০ দিন কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন। এ সময় সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/