ফোন দিয়ে লাইভ করছিলেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. রাইয়ান হোসেইন। এ সময় ওই ফোন নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। পরে ধাওয়া করে ফোনটি উদ্ধার করেন তিনি।
গতকাল শনিবার (৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।যা পরবর্তীতে মুহুর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমন ঘটণা নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় তুলে। সরাসরি সংবাদ প্রচারের মুহুর্তে ঘটে যাওয়া এমন ঘটনাকে কেউ কেউ বিরল বলেও মন্তব্য করেছেন।
এ ব্যাপারে রাইয়ান হোসেইন বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দৌড়ে ফোন উদ্ধার করলাম। ভিডিও রেকর্ড নিচ্ছিলাম, চোখের সামনে চিলের মতো টান দিয়ে অফিসের ফোনটা নিয়ে দৌড় দিল। আমিও ছাড়ার পাবলিক না, জীবন থাকতে ফোন দিবো না। মোবাইল ফোন উদ্ধার করেই ছেড়েছি।