1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম মহিউদ্দিন রনির

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩৮৬
সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেছেন, ‘যাদের রক্তের বিনিময়ের চেয়ারে বসেছেন সেই চেয়ারের সঙ্গে বেঈমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। বরিশালে এসে তাকে সমস্যার সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে।’

রবিবার (১০ আগস্ট) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা স্বাস্থ্য খাত সংস্কারসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা।

এ সময় অবরোধস্থলে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি। তিনি বলেন, ‘২৪-এর জুলাইযোদ্ধা ও শহীদদের রক্তের বিনিময়ের চেয়ারে বসেছেন। সেই চেয়ারের সঙ্গে বেঈমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমরা মরতে শিখেছি, আমাদের পুলিশদের ভয় দেখাবেন না, আমাদের সেনা দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই।’

স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশে রনি বলেন, ‘আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের কথা। আমরা চোখে চোখ রেখে বলছি, আপনি যদি ২৪ ঘণ্টার মধ্যে বরিশালে না আসেন বরিশালের সমস্যার সমাধান না করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বরিশালের সব মানুষকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ ডাক দেব। আহ্বান জানাব, প্রত্যেকটা জেলায়, জেলায় প্রত্যেকটা ঘরে, ঘরে প্রত্যেকটা বিভাগে, বিভাগে রাজপথে আমরা আন্দোলনের দুর্গ গড়ে তুলব।’

তিনি আরো বলেন, ‘আমাদের বুলেট দিয়ে কোনোভাবে থামিয়ে রাখা যাবে না। আমরা রাজপথে বুলেট খাওয়া লোক। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার মতো স্বৈরশাসককে ফেস করে আসছি। আমার সেনাবাহিনীকে চব্বিশেই দেখে আসছি।

আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ২৪ ঘণ্টার মধ্যে যদি আপনি আসেন; তো আসলেন সমস্যার সমাধান করলেন তো করলেন। আর যদি না করেন তাহলে রাজপথে জনগণ সিদ্ধান্ত নেবে, আপনি কোথায় যাবেন, কোন পথে পালাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/