1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

গোপালগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী যুব সম্মেলন অনুষ্ঠিত

আরিফ শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৩৬২
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আজ গোপালগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী যুব সম্মেলন। সম্মেলনে জেলার বিভিন্ন থানা শাখার অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ, কেন্দ্রীয় সহ-সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি দিদারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্বারি হুসাইন আহমাদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মিজানুর রহমান সিরাজী, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন হাফেজ নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা।

বক্তারা ইসলামী যুব আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে যুব সমাজকে আদর্শ ও নৈতিকতার পথে পরিচালিত হওয়ার আহ্বান জানান। তারা সংগঠনের আগামী দিনের কর্মপন্থা ও পরিকল্পনাও তুলে ধরেন।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/