1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ কে বিজয়ী করার লক্ষে কাচিঝুলিতে উঠান বৈঠক

সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ ব্যুরো প্রধান / ৫৬৬
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৯, ময়মনসিংহ-৪ সদর সংসদীয় আসনে

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ কে বিজয়ী করার লক্ষে কাচিঝুলি অঞ্চলের সর্বস্তরের মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টায় ময়মনসিংহ
কাঁচিঝুলি অঞ্চলে আয়োজিত এ অনুষ্ঠানের
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আসাদুজ্জামান আরমান
যুগ্ম-সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর যুবদল ।
বৈঠকে বক্তব্য রাখেন শামীম আজাদ,যুগ্ন আহবায়ক, মহানগর বিএনপি।তিনি বলেন ময়মনসিংহ সদরের উন্নয়নের লক্ষে ধানের শীষকে ভোট দিতে হবে।ধানের শীষ জয়ী হলে আমরা নদীর ওপার নতুন শহর করার জন্য কাজ করবো।কর্মসংস্থান বৃদ্ধির জন্য ইপিজেড স্থাপনের কাজ হাতে নিব।

বক্তব্য রাখেন, রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি, মহানগর যুবদল তিনি বলেন ধানের শীষ জয়ী হলে আমরা ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব।

বক্তব্যে আসাদুজ্জামান আরমান বলেন, আমারা মুনাফেকদের মত জান্নাতের টিকেটের কথা বলবোনা।জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহতালা। ধানের শীষ জয়ী হলে আমারা সদরের উন্নয়নের লক্ষে কাজ করে যাবো।বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো।নগরীর উন্নয়নের জন্য সকলের নিকট ধানের শীষে ভোট চাই।সকলেই ধানের শীষে ভোট দিয়ে জনাব আবু ওয়হাব আকন্দকে বিজয়ী করুন।

এছাড়া উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ফারিয়া তাসনিম তিথি, সাধারণ সম্পাদক, মহানগর মহিলা দল, ইসরাত জাহান শান্তা, সিনিয়র সহ-সভাপতি, মহানগর মহিলা দল, মাহমুদা তাহির লাইজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা মহিলা দলনাদিম হোসেন,মহানগর যুবদল ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/