1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

অনলাইন জুয়ার ফাঁদে যেভাবে গ্রামের তরুণদের গ্রাস করছে

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৩৭৮
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বরগুনার বেকার তরুণ শিহাব (ছদ্মনাম)। ভেবেছিলেন, কপাল বুঝি খুলে গেছে। ডিজিটাল বাজি (বেটিং) আর জুয়ার সাইট থেকে দিনে প্রায় ১ হাজার টাকা আয় করতে শুরু করেছিলেন তিনি একজন বেকারের জন্য যা বিশাল অন্ত। প্রথম দিকের সাফল্যে গা ভাসিয়ে শিহাব আত্মীয়দের কাছ থেকে আরও টাকা জোগাড় করলেন, বন্ধুদের থেকে ধার নিলেন, তারপর সেই টাকা ঢালতে থাকলেন একের পর এক বেটিং সাইটে।

মনে আশা, ভাগ্যের চাকা এবার ঘুরে যাবে। কিন্তু যখনই তার বিনিয়োগ আর আয়ের অঙ্কটা বড় হতে লাগল, তিনি দেখলেন টাকাটা আর তোলা যাচ্ছে না। উল্টো লাভের ছাড় করার জন্য সাইট পরিচালন-াকারীরা আরও টাকা দাবি করতে শুরু করল তার কাছে। তাকে তাদের ফাঁদে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলল।

শিহাব বলেন, ‘আমি টাকা ঢালছিলাম, আর বেটিং অ্যাপে দেখাচ্ছিল যে হাজার হাজার টাকা জিতেছি। কিন্তু যখনই টাকাটা তুলতে গেছি, ওরা বলেছে আরও বিনিয়োগ করতে হবে সেটাও করেছি। কিন্তু সেই টাকা আর কখনোই আমার হাতে আসেনি। অন্যান্য গেমেও আমি হাজার হাজার টাকা হারিয়েছি।’

হারানো টাকা ফিরে পাওয়ার মিথ্যে আশায় তিনি খেলা চালিয়ে যান। শেষপর্যন্ত প্রায় ১০ লাখ টাকা খোয়া যায় তার।

একদিকে শোধ করতে না পারা ঋণের বোঝা বাড়তে থাকে, অন্যদিকে অনলাইন জুয়ার সর্বনাশা নেশা শিহাবকে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। টাকা হারানোর হতাশায় জীবন হয়ে ওঠে দুর্বিষহ। গ্রামের তরুণদের সঙ্গে কথা বলে শিহাবের মতো ডিজিটাল বেটিং সাইটে আসক্ত এমন আরও বহু যুবকের সন্ধান মিলেছে। তারা বলেন, তাদের এলাকার বেশিরভাগ তরুণই এখন অনলাইন বাজির

নেশায় বুঁদ হয়ে আছে। টিবিএস। যেভাবে বেটিং সাইটের ফাঁদে পা দেন: ওয়ানএক্সবেট, মেলবেট, নগদএই টিএইট, ক্রিকেক্স, জিতবাজ, বেটউইনার, টুয়েন্টিটুবেট, মোস্টবেট, বেটজিলি র মতো অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো এখন বাংলাদেশের গ্রামগঞ্জে মহামারির।

#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/