1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বাম ছাত্রজোটের আংশিক প্যানেল ঘোষণা, ভিপি ইমি-জিএস মেঘমল্লার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি / ৪৯৯
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আংশিক প্যানেল ঘোষণা করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সম্মিলিত জোট গণতান্ত্রিক ছাত্রজোট। সোমবার (১৮ আগস্ট) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করে আংশিক প্যানেল ঘোষণা করেন তারা। আগামীকাল তাদের পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা রয়েছে।

ঘোষিত প্যানেলে জোটের পক্ষ থেকে সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম নিয়েছেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু।

এছাড়াও, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন ফরম নিয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমাদ জুবেল। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতার মনোনয়ন নিয়েছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। এসময় তিনি বলেন, মঙ্গলবার (১৯ আগস্ট) জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/