1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফেব্রুয়ারিতেই আমরা চলে যাবো : আসিফ নজরুল

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৪৯৪
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
আইন উপদেষ্টা আসিফ নজরুল

ফেব্রুয়ারিতে নির্বাচন, ফেব্রুয়ারিতেই আমরা চলে যাবো–মাথার মধ্যে এমন ভাবনা রেখেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের নয়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ঘোষিত সময়সীমা প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা এই মন্তব্য করেন।

আইন উপদেষ্টা আরও বলেন, ‘সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের স্যার (ড. ইউনূস) সর্বজনস্বীকৃত একজন বিশ্বপর্যায়ের ব্যক্তিত্ব, তার দেওয়া ঘোষণা থেকে আমাদের বিন্দুমাত্র পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’

নির্বাচনের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ মন্তব্য করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমাদের দেশে রাজনীতি নিয়ে যে ট্র্যাডিশনাল কথাবার্তা হতো, এখনো ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে কে কী বলবেন, এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/