1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

পায়ুপথে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা পাচারকালে আটক ৩

নিয়াজ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি / ৫৬২
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

টেকনাফ থেকে লক্ষ্মীপুরে পায়ুপথে ইয়াবা ট্যাবলেট পাচার কালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় পায়ুপথ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে শহরের উত্তর তেমুহনী মেসার্স মোজাম্মেল ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে মোঃ নুরুল আফছার (২২), একই গ্রামের শাহআলমের ছেলে মো: আব্দুল্লাহ (২৬) ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুস শুকুর (৪০)।

‎দুপুরে বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মাদ শরীফ জানান, টেকনাফ থেকে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে লক্ষ্মীপুর আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্রেকিং এর মাধ্যমে অভিযান চালায় লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় শহরের উত্তর তেমুহনী এলাকায় একটি ফিলিং স্টেশনে শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে আটক মো নুরুল আফসার ও আব্দুল্লাহর পায়ুপথ থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর আটক আব্দুস শুকুর তাদের সহযোগী ছিলো।

এসময় তিনি আরো জানান, টেকনাফ থেকে লক্ষ্মীপুরে বিক্রির জন্য পায়ুপথ অবলম্বন করে ইয়াবা এনেছে বলে শিকার করছে আটককৃতরা। তাদের বিরুদ্ধো মাদক আইনে মামলা দায়েরের পর লক্ষ্মীপুর মডেল সদর থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/