1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

গফরগাঁওয়ে পুকুর থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি / ৫৬২
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের এক দিন পর সিনথিয়া (৭) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিনথিয়া সালটিয়া গ্রামের মো. রুবেল মিয়ার মেয়ে। তার মা সুমি বেগম স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জিআরপি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, রুবেল মিয়া মানুষের বাসা-বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সিনথিয়া মায়ের সঙ্গে থাকত ও স্টেশন এলাকায় ঘুরে বেড়াত।

বুধবার (২০ আগস্ট) বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জিআরপি ফাঁড়ি পুলিশে খবর দেন। ফাঁড়ি পুলিশ গফরগাঁও থানায় খবর দেয়। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া বলেন, গফরগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/