1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

কুয়েটে ইনকিলাব’১৯-এর আয়োজনে ‘মার্চ ফর গাজা’

সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি / ৬২৯
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর বিদায়ী ব্যাচ ১৯-এর প্রতিনিধি ‘ইনকিলাব’১৯’-এর উদ্যোগে আজ শুক্রবার জুমার নামাজের পর ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটির আয়োজন করা হয় ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবং চলমান গণহত্যার প্রতিবাদে। কুয়েট সেন্ট্রাল মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসান জুমার নামাজের পূর্বে খুতবার আগে মিছিলে অংশগ্রহণের জন্য ঘোষণা দেন।

নিউ একাডেমিক বিল্ডিং থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখর হয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কুয়েট সেন্ট্রাল মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসান এবং মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাফতি আশারি।

বক্তারা ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন এবং মুসলিম বিশ্বসহ সকল মানবতাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’,
‘From the river to the sea, Palestine will be free’,
‘One two three four, Genocide no more’,
‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ও
‘রক্তের আগুনে, বুকের টানে, স্বাধীন হবে আরাকান’ — এই ধরনের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর ছিলেন। পরিশেষে, একটি দো’আর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/