1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি : ফখরুল

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৫০৮
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে যারা গুম হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি থাকবে যতদিন না তারা ন্যায়বিচার পান। তিনি বলেন, ‘গুমের মতো ভয়াবহ অপরাধ আর হতে পারে না। এটি মানবতার সম্পূর্ণ পরিপন্থী অপরাধ এবং এ ধরনের অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমার দলের পক্ষ থেকে আমরা এই আন্দোলনে ছিলাম, আছি এবং গুম হওয়া ভিকটিম পরিবারের পাশে থাকব, যতদিন না আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে পারি।’

গুম হওয়া ভিকটিমদের স্মরণে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি আজ এ কথা বলেন। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ভিকটিম পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’। সংগঠনটির উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম গুমের শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য এবং এ ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম প্রকাশ করার দাবি জানান। তিনি বলেন, ‘অপরাধী যারা-ই হোক না কেন, যত ক্ষমতাবানই হোক না কেন, তাদেরকে প্রকাশ্যে আনতেই হবে। যেসব শিশু তাদের বাবাকে হারিয়েছে, বোনরা ভাইকে হারিয়েছে, মায়েরা সন্তান হারিয়েছে-তাদের সম্পর্কিত পূর্ণ তথ্য জনগণের সামনে আনতেই হবে।’

শেখ হাসিনাকে অভিযুক্ত করে ফখরুল বলেন, ‘এখন প্রমাণিত হয়েছে হাসিনাই এসব হত্যা ও গুমের জন্য দায়ী। তাকে অবশ্যই এ দেশে বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে।’ গুম হওয়া পরিবারের প্রতি সাহস না হারানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের কারও মন খারাপ করার কিছু নেই। জনগণের আন্দোলন কখনও ব্যর্থ হয় না। তরুণ প্রজন্ম ও শিশুরা তাদের বাবার ও ভাইদের জন্য ন্যায়বিচার দেখতে পাবে।’

ন্যায়বিচার নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ফখরুল বলেন, ‘বিএনপি দৃঢ়ভাবে নির্বাচন চায়। এই ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করার জন্য আমরা নির্বাচন চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/