1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত সরকার

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৪৮১
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।
শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। যারা নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে, সরকার দৃঢ়তার সঙ্গে তাদের মোকাবিলা করবে।

অবৈধ অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া বলে জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার অভিযান আরও তীব্র করা হবে। আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত আছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, বিগত সময়ে মানুষ মত প্রকাশ করতে পারতো না, কিন্তু এখন সামাজিক মাধ্যম ফেসবুকে অনেক কিছুই লিখতে পারছে।

বাজারে সবজির দামের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম বেশি হচ্ছে। সরকারি মাধ্যমে আলু ক্রয় করা হবে, দাম নির্ধারণ করে দেওয়া হবে যেন কৃষক ন্যায্যমূল্য পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/