1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ভারত থেকে বেনাপোল বন্দরে প্রথম চালানে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৪৯৬
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শনিবার বন্দর থেকে চালের চালান খালাস হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে ভারতীয় চালবোঝাই ৯টি ট্রাক বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে।

চালের আমদানিকারক বেনাপোলের হাজী মুসা করিম অ্যান্ড সন্স। ওপার ভারতেন পেট্রাপোল বন্দরে আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে জানা গেছে।

আমদানি কারক আব্দুস সামাদ বলেন, তিনি বানিজ্য মন্ত্রনালয় থেকে ৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৬ হাজার টন সিদ্ধ চাল ও ১ হাজার টন আতব চাল। শুল্ক মুক্ত সুবিধায় প্রথম চালানে তিনি ৩১৫ টন চাল আমদানি করেছেন। তার আমদানি খরচ সব মিলিয়ে ৫০ টাকা ৫০ পয়সার মত পড়েছে। মান ভেদে বন্দর থেকে তিনি ৫১ থেকে ৫২ টাকার মধ্যে বিক্রয় করবেন।

বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ এ বন্দর দিয়ে চাল আমদানি হয়। বছরে দেশে চালের চাহিদা রয়েছে ৩ কোটি ৬০ লাখ টনের মত। গত বছরে উৎপাদন হয়েছিল ৪ কোটি ১৩ লাখ টন। চাহিদা মেটাতে বাকি চাল আমদানি করতে হয়। আর এ আমদানির বড় অংশ আসে ভারত থেকে। বর্তমানে দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে সিদ্ধ ও আতব চাল আমদানির উদ্যোগ নিয়েছে।

চাল আমদানিতে দেশের বাজারে চালের দাম অনেকটা কমে আসবে। এর আগে দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিতে ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন আহ্বান করে খাদ্য মন্ত্রণালয়। চলতি বছরের ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন করার শেষ সময় ছিল। সারা দেশের মতো বেনাপোল স্থলবন্দরের আমদানিকারকরা চাল আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, চালের চালান প্রতি টন ৫৬০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে দ্রুত চাল খালাশের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/