1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে জীবননাশের হুমকির প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ মিছিল

সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি / ৯৯৭
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-র প্রকৌশলী রোকনকে কর্মস্থলে ‘ডিপ্লোমা সিন্ডিকেট’ সদস্যদের মব গঠন করে হত্যার হুমকি দেয়ার ঘটনায় কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)-এর শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

দুপুর ১ টায় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন শীর্ষক ব্যানারে’ শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ এবং শেষ হয় একই স্থানে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র কল্যাণ পরিচালক রঞ্জন রাহা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের ছাত্র আবু সায়েম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের ছাত্র রাহাতুল ইসলাম।
বক্তারা বলেন, “হত্যার পর্যায়ে হুমকি অত্যন্ত নিন্দনীয়; রোকনের নিরাপত্তা ও দেশের প্রকৌশলী সমাজের মর্যাদা রক্ষা করতে হবে।” তাঁরা তাগিদ দেন দ্রুত হুমকিদাতাদের গ্রেপ্তার করতে৷

এই প্রতিবাদ কেবল কুয়েটে সীমাবদ্ধ থাকেনি; দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও কর্মসূচি ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)- ছাত্ররা জেলা প্রশাসক অফিসের সামনে “ব্লকেড” কর্মসূচি পালন করেন, তিন দফা দাবি নিয়ে।

উল্লেখ্য, গত ছয় মাস ধরে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে কোটা‑ভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে কেন্দ্র করে চলমান বিবাদ রয়েছে। সরকারের পদক্ষেপহীনতায়, শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে দুঃখ ও হতাশা, যা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তারা তাদের দাবিগুলি না মানা পর্যন্ত সংহতভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/