1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

সামদানী হোসেন বাপ্পি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি / ৫২৩
বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) ময়মনসিংহের আয়োজনে বুধবার (২৭ আগস্ট) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া, হবিরবাড়িতে অবস্থিত ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিকানা পরিবর্তন ও শ্রমিকদের পাওনা পরিশোধে বিদ্যমান সমস্যা বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি প্রতিষ্ঠানের সমস্যা বিষয়ে মালিক ও শ্রমিক উভয়পক্ষের বক্তব্য শোনেন এবং সমাধানমূলক সিদ্ধান্ত দেন। মালিকানা নিয়ে বিদ্যমান সমস্যা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানকল্পে তাগিদ দেন।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অবস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/